দীর্ঘদিন পদার্থবিজ্ঞানের গবেষণার সাথে যুক্ত থাকার জন্য আমাকে অনেক শিক্ষার্থী প্রশ্ন করত যে, “তড়িৎ বিজ্ঞানের জন্য কোন বইটি পড়লে ভালো হয়?” তাদের জন্য এই বইটি লেখা।
আমরা জানি, তড়িৎ বিজ্ঞান হলো পদার্থবিজ্ঞানের একটি অংশ। এই বইটি মূলত তড়িৎ বিজ্ঞানের একটি প্রাথমিক বই। বইটি মূলত নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য লেখা হয়েছে। তবে যারা তড়িৎ বিজ্ঞানের প্রাথমিক বিষয়বস্তুকে ভালোভাবে আয়ত্ত করতে চায় তারা এই বইটি পড়তে পারে।
বইটি লেখায় অনেকেই আমাকে নানাভাবে সাহায্য করেছেন তাদের গুরুত্বপূর্ণ মতামত এবং উৎসাহ দিয়ে এবং আমার বিভিন্ন ভুল ধরিয়ে দিয়ে। যাদের নাম এই মুহূর্তে না বললেই নয়, তারা হচ্ছেন আমার বড় ভাইয়া তাওফিক হাসান মাহমুদ, আমার শিক্ষক মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ জিসান, অন্যরকম বিজ্ঞানবাক্স এবং আমার পরিবারের সকল সদস্য। এছাড়াও বইটির প্রকাশনা, সম্পাদনা ও চিত্রাঙ্কনে যারা নিজেদের মূল্যবান সময়, মেধা এবং শ্রম দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
সার-সংক্ষেপ:
নাম: মজার তড়িৎ
লেখক: সাবিদ উদ্দিন প্রকাশনী: দাঁড়িকমা
মূল্য: ২০০ টাকা পৃষ্ঠা: ৮০
ধরন: হার্ডকভার ভাষা: বাংলা
ISBN: 9789845113038
সূচিপত্র
অধ্যায় বিষয়বস্তুর শিরোনাম
প্রথম তড়িৎ বিজ্ঞানের সূচনা
দ্বিতীয় ভৌত রাশি ও পরিমাপ
তৃতীয় স্থির তড়িৎ
চতুর্থ চল তড়িৎ
পঞ্চম তড়িতের চৌম্বক ক্রিয়া
পরিশিষ্ট বিষয়বস্তুর শিরোনাম
এক জানা-অজানা
দুই গুরুত্বপূর্ণ ধ্রুবক
তিন তড়িৎ বর্তনী তৈরির উপকরণ

No comments:
Post a Comment